চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)
সম্মানিত ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদের সকলের প্রতি আমার সালাম ও আদাব। আপনারা জানেন ওসমানীনগর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে আমাদের ৬নং তাজপুর ইউনিয়ন বিবেচিত। এবং বিভাগীয় কার্যালয় থেকে আমাদের ইউনিয়ন কে মডেল ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই সাথে আমাদের পরিষদের সকল সেবা অনলাইন পদ্ধতিতে নিশ্চয়তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। একটি ইউনিয়নের সম্পদ হল নাগরিকের সঠিক তথ্য সংগ্রহ করা। আমাদের (www.tajpurup.com) ওয়েব সাইটে আপনাদের তথ্য সংগ্রহ করা থাকবে। যে কোনো সনদ/সার্টিফিকেটর জন্য সঠিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমি অত্র ইউনিয়নে আপনাদের সেবায় নিয়োজিত আছি। আপনাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি